অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ৫ লাখ টাকায় বিক্রি হবে জসিমের 'জমিদার'

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২০ সকাল ১০:২৯

remove_red_eye

১৫১৩

আকতারুল ইসলাম আকাশ: গায়ের রঙ সাদা কালো। মুখের উপরের জায়গায়টি খুবই তীক্ষ্ণ, দেখতে পাহাড়ের মতো। তাই গৃহকর্তা শখ করে তার নাম রেখেছেন জমিদার। এটি ভোলা সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামের জসিম তালুকদার খামারের প্রায় ১২০০ কেজি ওজনের একটি ষাঁড়ের নাম।

কোনো প্রকার কৃত্রিম খাদ্য ছাড়াই প্রাকৃতিক খাবার খাওয়ায়ে ষাঁড়টিকে স্বযত্নে লালন পালন করে বড় করেছেন খামারি জসিম উদ্দিন। আসন্ন কোরবানির ঈদে ন্যায্য মূল্য পেলে ষাঁড়টিকে বিক্রি করতে চান তিনি। প্রায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে অনেক মানুষ ষাঁড়টিকে এক নজর দেখতে আসে। তারা ষাঁড়টিকে দেখে খুশি হয়ে এর প্রশংসা করেন।
জমিদারের মালিক জসিম উদ্দিন বলেন, ২০১৭ সালে জমিদার ষাঁড়টি তিনি সিরাজগঞ্জ থেকে কিনেন। ষাঁড়টি প্রতিদিন প্রায় এক হাজার টাকার প্রাকৃতিক খাবার খায় বলে জানান তিনি। গত কোরবানির ঈদে ৩ লাখ টাকা দাম উঠেছিল ষাঁড়টির। এবার ন্যায্য মূল্য ৫ লাখ টাকা পেলে ষাঁড়টি বিক্রি করতে চান তিনি।

যদি কেউ ষাঁড়টিকে ক্রয় করেন তাহলে প্রয়োজনে কোরবানির ঈদ পর্যন্ত নিজ খরচে লালন-পালন করে তার বাড়িতে পৌঁছে দেয়া হবে বলেও জানান জসিম উদ্দিন। ' জমিদার  এর ব্যাপারে ভোলা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল বলেন, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খেয়েই ষাঁড়টি এতো বড় হয়েছে। খামারি জসিম ষাঁড়টির কাক্সিক্ষত দাম পেলে তা বিক্রি করবেন বলে জানান। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...