অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে ১৯৪ টাকার ঔষধ ৩২৫ টাকায় বিক্রির অভিযোগ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০১৯ রাত ১০:৩২

remove_red_eye

২১২৭

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখানে ১৯৪.২৫ টাকার ১৫ পিচ এমারিল ২.০ ঔষধ ৩২৫ টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীদের ঔষধ নিয়ে বাণিজ্যের ফলে বিপাকে ক্রেতারা।
ঔষধ ক্রেতা প্রভাষক মতিউর রহমান জানান, ডায়াবেটিসের সমস্যার কারণে আমি দীর্ঘদিন ধরে এমারিল ২.০ ওষধ সেবন করে আসছি। প্রতি সপ্তাহ আমাকে ১ পাতা (১৫পিচ) ঔষধ সেবন করতে হয় । গত শনিবার ঔষধ শেষ হওয়ার পর দৌলতখান বাজারের উত্তর মাথায় রহমান এজেন্সির মালিক এন.এম মনিরের ফার্মেসীতে ঔষধ ক্রয় করতে আসি। তখন মনির তার ফার্মেসীতে ঔষধ নেই বলে একজন কর্মচারী দিয়ে পার্শবর্তী আফিফ মেডিকল হল থেকে একপাতা (১৫পিচ) এমারিল ২.০ ঔষধ ক্রয় করে আনেন। ঔষধ আনার পর ৩২৫ টাকা মূল্য চান। পরে ক্রেতা মনিরকে বলে আপনি ভালো করে মূল্য তালিকা দেখেন। তখন মনির পুনরায় সেই কর্মচারীকে আফিফ মেডিকেল হলে পাঠান। এরপর কর্মচারী এসে বলেন ঔষধের মূল্য ঠিক আছে। তখন ক্রেতা তাকে ৩৩০ টাকা দিলে ১০ টাকা ফেরত দিয়ে ৩২০ রেখে মনির বলেন আমার কাছে খুচরা টাকা নেই। আপনি পরবর্তী সময় বাকী ৫ টাকা দিয়ে যাবেন। এরপর ক্রেতা ঔষধের মূল্য যাচাই-বাচাই করার জন্য দৌলতখান বাজারের দক্ষিণ মাথায় অন্য ফার্মেসী থেকে এমারিল ২.০ এক পাতার (১৫ পিচ) ঔষধ ১৯৪.২৫ টাকা মূল্যে ক্রয় করে। এব্যাপারে আফিফ মেডিকেল হলে গিয়ে মালিক মো. আব্দুর রহমানকে পাওয়া যাইনি । তবে তার দোকনের কর্মচারী করিম জানান, এমারিন ২.০ এক পাতা (১৫পিচ) ঔষধ ৩শ টাকায় রহমান এজেন্সিতে বিক্রি করেছিল। দৌলতখান আবি আবদুল্লাহ কলেজ এর প্রভাষক মতিউর রহমান গতকাল রবিবার দুপুরে বিষয়টি দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ কে অবহিত করেন। এব্যাপারে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ জানান,বিষয়টি আমি দেখছি। সচেতন মহলের লোকজন জানান, ঔষধের মূল্য আকাশচুম্বী নেওয়ার বিষয়টি দুঃখজনক।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...