লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬
৩৪১
আকবর জুয়েল, লালমোহন: গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে ভোলার লালমোহনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা ও পৌরসভার বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে র্যালি এসে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। র্যালি শেষে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন পৌরসভার সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল আজিজ শাহিন, ডা: মো. রফিকুল ইসলাম, মো. শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোশের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্বরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি ও যারা এখনো আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি।
বক্তারা আরো বলেন, ভোলা-৩ আসন হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের। আগামী সংসদ নির্বাচনে মেজর অব. হাফিজের হাতকে আরো শক্তিশালী ও বিপুল ভোটে ধানের শীষ প্রতিককে জয়যুক্ত করার জন্য এখন থেকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে। ভোলা-৩ আসনটি সর্বোচ্ছ ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক