অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাজ্ঞাপণ

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৫ রাত ০৮:২৮

remove_red_eye

৩২৩

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন থেকে : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে   শ্রদ্ধাজ্ঞাপণ করা হয়েছে।
আজ ৫ আগষ্ট সকালে মান্যবর জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের  নির্দেশনা অনুযায়ী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ২০২৫ উপলক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলার ০৭ (সাত) জন শহিদের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান , সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান , উপজেলার বিভিন্ন দপ্তরের  অফিসারগণের উপস্থিতিতে এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান  এবং পুলিশ সদস্যগণ এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এসময় শহীদদের সমাধি স্থলে একমিনিট নিরবতা পালন করা সহ  আহত ও নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এবং শহীদ পরিবারের খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান।
উল্লেখ্য, বোরহানউদ্দিন উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে
মোট ০৯ (নয়) জন শহিদ হয়েছেন। এর মধ্যে শহিদ দীপ্ত দে-কে মাদারীপুর এবং শহিদ মো: জামাল হোসেন-কে ঢাকা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছিলো।
পরে, শহীদ ও আহত পরিবারের সদস্যদের নির্ধারিত বাসে উপজেলা প্রশাসনে কর্মরত একজন অফিস সহকারী ও একজন অফিস সহায়কের তত্ত্বাবধানে জেলার মূল প্রোগ্রামে প্রেরণ করা হয়।

আজ বাদ যোহর উপজেলার বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন  ধর্মীয় উপসনালয় গুলোতে প্রার্থণার ব্যবস্থা করা হয়েছে।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...