অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২০ রাত ০৯:৪৬

remove_red_eye

৮৮৬

দৌলতখান প্রতিনিধি:ভোলার দৌলতখানে পূর্বশত্রæতার জের ধরে পরিকল্পিত ভাবে মোটরসাইকেলের গতিরোধ করে নাঈম নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। পরে ওই এলাকার স্থানীয়দের সহযোগীতায় নাঈমকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দৌলতখান হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে নাঈম দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এসময় তার মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধুও আহতহন। পরে তারা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি ঘটে গতকাল রাত ৮টায় দৌলতখান উপজেলার চরশুভী মাদ্রাসা সংলগ্ন এলাকায়। আহত ছাত্রলীগ নেতা নাঈম বোরহানউদ্দিন বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বও ওয়ার্ডের মো. মান্নানের ছেলে এবং তিনি বোরহনউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ছাত্রলীগের রাজনিতির সাথে জড়িত রয়েছেন। আহত ছাত্রলীগ নেতা নাঈমের পরিবার স্বজনরা জানান, দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দুল অদুদের ছেলে নিজাম তিনমাস আগে মাদকসেবনসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন।
এতে ছাত্রলীগ নেতা নাঈম বাধাঁ সৃষ্টি করলে তাদের উভয়ের মধ্যে ঝামেলা সৃষ্টিহয়। পরবর্তীতে দৌলতখান ও বোরহানউদ্দিনের গণ্যমাণ্য ব্যাক্তিরা বসে বিষয়টি সমাধাণ করে দেন। ঘটনার দিন নাঈম বোরহানউদ্দিন থেকে মোটরসাইকেল যুগে দৌলতখানের উদ্দ্যেশে তার তিন বন্ধুকে নিয়ে রওয়ানা হন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দৌলতখান চরশুভী মাদ্রাসা এলকায় পৌঁছালে পূর্বশত্রæতার জেরে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে নিজামসহ অন্তত ১০ থেকে ১৫জন তাদেরকে হামলা করে জখম করে। এতে নাঈমের মাথাসহ বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনাণুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...