অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনের চাঁচড়া ইউনিয়ন পরিষদে গণঅভ্যুত্থান দিবসে কালো পতাকা উত্তোলন নিয়ে তোলপাড়

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৫ রাত ০৮:০৩

remove_red_eye

৩৫৯

এইচ আর সুমন : ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদ ভবনে গণঅভ্যুত্থান দিবসে কালো পতাকা উত্তোলন করা নিয়ে তোলপাড়ে সমালোচনার ঝড় উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার চাঁচড়া ইউনিয়ন পরিষদের কার্যালয় এই ঘটনা ঘটে।
চাঁচড়া ইউনিয়নে ২ নং ওয়ার্ডের বাসিন্দা মোফাজ্জল আলম সিকদার জানান, আমাদের পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের দোসর আবু তাহেরের ডান হাত পরিষদ নিয়ন্ত্রণ করতো রফিজল নামে এক লোক। সেই গণ অভ্যুত্থান দিবসে কালো পতাকা উত্তলোন করছে ছিলো। ২০২৪ সালে আজকের এইদিনে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আজকে আমাদের আনন্দের দিন। আনন্দের এই দিনে কেন শোকের পতাকা।
৮ নং ওয়ার্ডের বাসিন্দা সবুজ তালুকদার বলেন, ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন ও কেয়ারটেকার রফিজল এই কালো পতাকা উত্তলোন করে এবং সরকারি বন্ধের দিনেও সচিব টেক অফিসারের অনুপস্থিতিতে চাউল বিতরণ করেন। সরকারি ছুটির দিনে চাউল বিতরণ করে আমাদের গণঅভ্যুত্থান কে প্রশ্নবিদ্ধ করেছে এই সচিব ইয়াজউদ্দিন রিয়াজ। 
৮ নং ওয়ার্ডের বাসিন্দা অন্য এক বাসিন্দা মোঃ সুমন বলেন, ৫ তারিখে সারা বাংলাদেশ হয়েছে আনন্দ মিছিল। কিন্তু চাঁচড়া ইউনিয়ন পরিষদে পালিত হয়েছে শোক দিবস। মঙ্গলবার সকাল ১০ টা / সাড়ে ১০ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে দোকানে চা খেতে গেলে দেখি জাতীয় পতাকার সাথে কালো পতাকা টানানো। তখন আমরা কয়েকজন জিজ্ঞাস করার পর জানাজানি হলে ইউনিয়ন পরিষদের সচিব আসলে সচিব, চৌকিদার ও দফাদারেরবউপস্থিতিতে  কালো পতাকাটি নামানো হয়। ৫ তারিখে ছিলো বন্ধ দিন। সারা বাংলাদেশে সকল সরকারি কার্যক্রম বন্ধ। কিন্তু আমাদের ইউনিয়নে সচিব চাউল বিতরণ করছে। এই বিষয়গুলো তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি কাছে অভিযোগ করবো।
এ ব্যাপারে অভিযুক্ত রফিজল বলেন, ইউনিয়ন পরিষদের দফাদার আলাউদ্দিন আমাকে পাতাকা উত্তোলন করতে বলছে।
দফাদার আলাউদ্দিন বলেন, ভুলবশত পাতাকাটি টানানো হয়। কিন্তু আমি রফিজলকে পতাকা উত্তলোন করতে বলনি। 
দফাদার আলাউদ্দিন বলেন সচিবের উপস্থিতে পতাকা নামানো হয়েছে কিন্তু ইউনিয়ন পরিষদের সচিব ইয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি অস্বীকার করে বলেন, আমি ১২টার দিকে অফিসে এসেছি। আমি অফিসে এসে কালো পতাকা দেখিনি। ভিজিডি কার্ড ও জেলে কার্ডে কিছু চাল বাকি ছিল মঙ্গলবার ২/৪ জনে আশায়  তাদের মাঝে বিতরন করেছি। 
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ, বলেন এই বিষয়ে নিয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি।

তজুমদ্দিন ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...