অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

আন্দালিব রহমান পার্থ’র কারামুক্তি ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ভোলায় বিজেপির সমাবেশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৫ রাত ০৮:০৮

remove_red_eye

২৮০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ’র কারামুক্তি ও ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভোলা জেলা বিজেপির আয়োজনে  ভোলায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
আজ বুধবার বিকেলে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিজেপির সহ-সভাপতি আলমগীর হোসেন মানিক বাঘা। সমাবেশে বক্তব্য রাখেন—জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নুরনবী, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, ভোলা পৌর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুব সংহতির সদস্য সচিব আনোয়ার হোসেন, আহ্বায়ক কামাল সরদার, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মোঃ গোলাম হোসেন, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ হোসেন, যুগ্ম আহ্বায়ক ইমরুজ আলম ট্রিমন প্রমুখ।
 
এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে তাদের কোনো আপোষ নেই। ক্ষমতায় থাকাকালে আওয়ামী সরকার তাদের দলের শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা ও নির্যাতন চালিয়েছে। দফায় দফায় দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে। পুড়িয়ে দিয়েছে চেয়ার টেবিল। এমনকি ফ্লোরে হোগলায় বসেও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেয়নি আওয়ামী সন্ত্রাসীরা।
 
বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দালিব রহমান পার্থ ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন। ফলে তাকে গ্রেফতার করা হয়। কিন্তু ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর, ৬ আগস্ট তিনি কারামুক্ত হন।”
 
এসময় সমাবেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার পার্থ’র ভোলা-১ (সদর) আসন থেকে নির্বাচন করবেন বলেও ঘোষণা দেওয়া হয়।

ভোলা সদর মোঃ ইয়ামিন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...