বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৫ রাত ০৮:২৭
৩৬৩
অমিতাভ অপু: বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষার ফলাফলে সেরা তালিকায় রয়েছে ভোলার ক্রিয়েটিভ স্কুল। সারা দেশে ৬৫ হাজার শিক্ষার্থী ওই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ভোলার ক্রিয়েটিভ থেকে অংশ নেয়া ৩০ জনের মধ্যে দুইজন প্রথম, একজন দ্বিতীয় ও একজন তৃতীয় স্থান অর্জনসহ ১৯ জন বৃত্তি পেয়েছে। বৃহস্পতিবার ওই কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেয়ার পাশপাশি দেশব্যাপী এই প্রতিযোগিতায় সেরা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ , ওই শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন, বিশেষ অতিথি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম, কিন্ডারগার্টেন এসোসিশন- জেলা শাখার সভা মোঃ আব্বাস উদ্দিন , ওই সংগঠনের সাধারন সম্পাদক আব্দুল্লাহ তাহের , স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক ব্যাংক ম্যানেজার শফিকুননেছা ফ্লোরা, পরিচালনা কমিটির সদস্য তাজল ইসলাম শান্তিসহ শিক্ষক ও অভিভাবকরা।

বৃত্তিপ্রাপ্ত ও সেরা শিক্ষার্থীরা হচ্ছে পূর্ন নম্বর পাওয়া জান্নাতুল ফেরদৌস ফাতেমা (প্রথম স্থান) , বিবি খাদিজা ( প্রথম স্থান) , আয়শা মনি সাফা ( দ্বিতীয় স্থান) ও তৃতীয় স্থান অর্জন করে ইফাতুল ইসলাম । এ ছাড়া বৃত্তি পেয়েছে অনিতা আফরিন, মোশারফ রহমান নিরো, বিবি খাদিজা, ফারিয়া আলম, ফাহিম হোসাইন, তাসলিম তাহা, নূসরাত জাহান, রায়মা মুসহান, আলেয়া আখতার তিহা, ইমতিয়াজ হোসাইন ইমা, আব্দুল্লাহ আল নুহান, সুমাইয়া আফরিন আলিমা , মোঃ হুজাইফা মাহমুদ, মোঃ জুনায়েত , ফাতেমা তাজ জারা, লামিয়া আখতার তাসমিয়া । নার্সারী থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পায়।
এই স্কুল থেকে ট্যালেন্টপুলে ৬ জন , সাধারন গ্রেডে ৩ জন ও বিশেষ গ্রেডে ১০ বৃত্তি পেয়ে দেশের সেরা প্রতিষ্ঠান হিসেবে স্থান পায় ক্রিয়েটিভ স্কুল। সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সাবেক ব্যাংক ম্যানেজার শফিকুননেছা ফ্লোরা’র সভাপতিত্বে সনদ ও ক্রেস্ট তুলে দেয়ার পাশপাশি বক্তব্য রাখেন, প্রধান অতিথি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিনসহ অতিথিরা।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক