অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নির্বাচন বিলম্বিত করার কোনো কারণ নেই: মেজর হাফিজ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৫ রাত ০৮:২৪

remove_red_eye

২২৮

জামায়াতে ইসলামীকে আজব আজব কথা বলা এবং নির্বাচন বিলম্বিত করার চেষ্টার অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে রাজধানীতে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত ‘দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় জামায়াত প্রসঙ্গে হাফিজ বলেন, কিছু কিছু রাজনৈতিক দল ধরে নিয়েছেন, নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। জামায়াত ইসলামী আজব আজব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার কোনো কারণ নেই। তারা নতুন বাণী, থিওরি দিচ্ছে, যা জনগণ বিচার করবে।

অনুষ্ঠানের আয়োজন করে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন ও আমাদের নতুন বাংলাদেশ।

তিনি বলেন, যেকোনো সংগ্রামের পর কৃতিত্ব দাবি করার লোকের অভাব হয় না। একটি রাজনৈতিক দল আমাদের মিত্র ছিল অনেকদিন। কিন্তু নির্বাচনের আগে তাদের কিছু কথা শুনে আমরা অবাক হয়েছি। দলটি বলেছে, একাত্তরে জাতি নাকি পথভ্রষ্ট ছিল। একাত্তরে পুরো জাতি অংশ নিয়েছিল। এটা কোনো রাজনৈতিক দলের ছিল না।

হাফিজ অভিযোগ করেন, উপদেষ্টা পরিষদের কেউ কেউ গদি ছাড়তে চাননি। কেউ কেউ পাঁচ বছর ক্ষমতায় থাকতে চেয়েছেন।

শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। গণতন্ত্রকে তারা ছুড়ে ফেলে দিয়ে একদলীয় শাসন কায়েম করেছে।

তার ভাষায়, শেখ হাসিনার আমলে প্রহসনমূলক নির্বাচন হয়েছে। দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। ফলে একদফা আন্দোলন হয়েছে।

বিএনপির সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, আমরা বিএনপি থেকে সংস্কার প্রস্তাবের বেশিরভাগে রাজি। দু-একটিতে নোট অব ডিসেন্ট দিয়েছি। একটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি চায়। যে পদ্ধতি সহজ, যেটা সবাই বুঝতে পারে সেভাবেই নির্বাচন হতে হবে।

তিনি বলেন, জনগণ যাকে যোগ্য মনে করবেন, বিপদে আপদে নিজের আশ্রয় মনে করবেন তাকে ভোট দেবেন।

দেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে উল্লেখ করে হাফিজ বলেন, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আমাদের হীনমন্যতার কোনো কারণ নেই। জনগণ কখনও ভুল করে না।

এবারের নির্বাচন হবে হাসিনার শাসন চিরতরে দূরে ঠেলে দেওয়ার সুযোগ মন্তব্য করে তিনি বলেন ,আমরা আশা করবো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে। বর্তমান সরকারের কাছে আমরা আশা করেছিলাম পুলিশে সংস্কার হবে। কিন্তু হয়নি। এই বাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবে কি না সন্দেহ রয়েছে।

নির্বাচনের আগে দেশে গণ্ডগোলের আশঙ্কা প্রকাশ করে হাফিজ বলেন, ভারতে থেকে শেখ হাসিনা নির্বাচন বানচালে নানা পরিকল্পনা করছে। ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিহত করতে হবে।

অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান তালুকদার জহিরুল হক তুহিনের সভাপতিত্বে এবং দানিসুর রহমান লিমন ও মাহিবা হক হিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অনেকে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...