অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই আগস্ট ২০২৫ রাত ০৮:২৭

remove_red_eye

২৪৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-বরিশাল সেতু নির্মাণের এক দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে "সবুজ বাংলা সমাজকল্যাণ সোসাইটি" নামের একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৪টায় ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা “সেতু নয়, ভোলা বাঁচবে না”, “ভোলা-বরিশাল সেতু চাই এখনই”, “ভোলার উন্নয়নের চাবিকাঠি—ভোলা-বরিশাল সেতু” ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
 
এসময় সবুজ বাংলা সমাজকল্যাণ সোসাইটি সভাপতি মোঃ আলামিন খান, সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, মোঃ আলামিন বেপারি। এসময় আরও উপস্থিত ছিলেন, ইসমাইল মাতাব্বর, বাবুল সরদার, আজিম উদ্দিন ছাইফি, মো: রাহিম ইসলাম, মেহেদি হাসান, শরিফ প্রমূখ।
 
 এসময় বক্তারা বলেন, “ভোলা একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু স্থলপথে সংযোগ না থাকায় এই জেলার উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে। ভোলা-বরিশাল সেতু হলে শুধু এই অঞ্চল নয়, গোটা দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত হবে।
 
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে এই দাবিটি জানিয়ে আসলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। অবিলম্বে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান তারা।
 
এ সময় সবুজ বাংলা সমাজকল্যাণ সোসাইটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়, সেতু নির্মাণের দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবে সংগঠনটি।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...