বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে জুলাই ২০২০ রাত ১০:৪৪
১০৬৯
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় রবিবার সকালে ভোলা জেলা ও দায়রা জজের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছেন চরফ্যাসনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের কর্মচারীরা। আইনজীবী ও স্টাফদের মধ্যে আদালত (চরফ্যাশন) সংঘাত , দ্ব›দ্ব ও হুমকী ধামকী চলমান থাকায় ওই আদালতের ১৪ জন স্টাফ নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মকর্তা লিখিত অভিযোগের উদ্বৃতি দিয়ে উল্লেখ করেন, মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ( চরফ্যাশন) নিয়ম বহির্ভূতভাবে একটি হত্যা মামলার মূল নথি’র ফটো কপি চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হন এ্যাডভোকেট হারুন অর রশিদ ও তার সহকারী ইউছুফ। পরে এরা লাঠিসোটাসহ বহিরাগত কয়েকজনকে নিয়ে হামলা করে স্টাফদের উপর। এতে আহত হন সেরেস্তাদার কমল দেব , পেশকার আবুল কালাম আজাদ, অফিস সহায়ক তাপস চন্দ্র দাস। এদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর পরও স্টাফদের ফেসবুকসহ বিভিন্ন ভাবে হুমকী ধামকি দেয়া হচ্ছে। এসব ঘটনার প্রতিবাদে ভোলা জেলা সদরে মানববন্ধন, সমাবেশ করেন কর্মচারীরা। এদিকে হামলাকারী আইনজীবীর সনদ বাতিলের জন্য বার কাউন্সিলে আবেদন করা হয়েছে বলে জানান, বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজিম উদ্দিন। ওই আদালতের স্টাফরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত