অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দেশের মানুষ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় : চরফ্যাশনে এড. হেলাল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৫ সকাল ১০:৫৭

remove_red_eye

২২৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক: দেশের মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। কেননা জামায়াতে ইসলামী কল্যাণমূলক ইনসাফ ভিত্তিক সমাজ-রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে। সব দলের শাসন ব্যবস্থা দেশের জনগণ দেখেছে। কারো শাসন ব্যবস্থা দেশের অবস্থা পরিবর্তন করতে পারেনি। এ জন্য দেশে শ্লোগান ওঠেছে সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ। এ জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে আমাদের শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে হবে। শুক্রবার (৮ আগষ্ট) সকালে চরফ্যাশন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ত্রয়োদশ জাতীয় জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে দায়িত্ব পালনকারী প্রতিনিধি সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াযযম হোসাইন হেলাল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এদেশের জনগণ কারো রক্ত চক্ষুকে ভয় পায় না। শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে রক্ত দিয়ে তাকে উৎখাত করেছে। বাংলাদেশে এখনো যদি স্বৈচারের প্রেতাত্মা ফ্যাসিস্টের দোসর থেকে থাকে নির্বাচনের আগেই ভোটের সমতল ভূমির জন্য দেশের জনগণের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি না নেওয়া হয় বাংলাদেশের জনগণ ভোটও আদায় করবে স্বেরাচারের প্রেতাত্মাকে চিরদিনের জন্য নির্মূল করবে ইনশাআল্লাহ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা আমির মাস্টার মো. জাকির হোসাইন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য জেলা সেক্রেটারি কাজী মাওলানা হারুনুর রশিদ, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা উত্তরের সভাপতি মাওলানা মো: মহিবুল্লাহ, ভোলা ৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বরিশাল অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন ও ভোলা-১ ভোলা সদর আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম প্রমূখ।
চরফ্যাশন উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে চরফ্যাশন পৌরসভার মেয়র পদে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইনের নাম ঘোষণা করা হয়।

মোঃ ইয়ামিন চরফ্যাসন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...