অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

জবি প্রেসক্লাবের সহ-সভাপতি হলেন শাহরিয়ার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৫ বিকাল ০৫:৫৭

remove_red_eye

২৯২

মো. ইসমাইল : জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যশোরের কেশবপুরের সন্তান ও ঢাকা টাইমস-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ শাহরিয়ার হোসেন।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি হয়েছেন দৈনিক সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান।
শেখ শাহরিয়ার হোসেন বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় শেখ শাহরিয়ার হোসেন বলেন, “আমাকে সহ-সভাপতির দায়িত্ব দেওয়ার জন্য জবি প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি চেষ্টা করব সংগঠনের ঐতিহ্য ও মর্যাদা রক্ষা করে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থীদের কথা তুলে ধরতে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও দেশের কল্যাণে সবসময় সক্রিয় থাকতে চাই।”
 
প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক বলেন, “সুষ্ঠু ও সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। আশা করি নতুন নেতৃত্ব সবাইকে সাথে নিয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে।”
বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটিতে আরও রয়েছেন যুগ্ম-সাধারণ সম্পাদক রিদুয়ান ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান সরকার শুভ, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতেমা আলী, অর্থ সম্পাদক সোহানুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে লিমন ইসলাম ও জুনায়েদ মাসুদ।

বাংলাদেশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...