অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বোরহানউদ্দিনে সাংবাদিকদের মানববন্ধন


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৫ রাত ০৮:৪৪

remove_red_eye

৩৩৭

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে 

বোরহানউদ্দিন  প্রতিনিধিঃ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে নৃশংসভাবে কু‌পি‌য়ে হত্যার প্রতিবাদ এবং সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে ভোলার বোরহানউদ্দিনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগষ্ট; শনিবার বেলা ১১ টায় বোরহানউদ্দিনে কর্মরত সাংবাদিকদের ব্যানারে থানার সাম‌নে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনু‌ষ্ঠিত হয়। 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, বোরহানউদ্দিন প্রেসক্লাব সভাপতি মো. ফয়সাল আহমেদ, সি‌নিয়র সহ সভাপ‌তি ও দৈ‌নিক যুগান্ত‌র প্রতি‌নি‌ধি নীল রতন, বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মো. নাছির পাটোয়ারী, বোরহানউদ্দিন সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এমএ অন্তর হাওলাদার, সাংবাদিক মো. সাগর চৌধুরী প্রমূখ। এ সময় বক্তারা বলেন, এ হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করে দ্রæত বিচার সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। প্রকাশ্যে একজন সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশের কোন দল একটি বিবৃত্তি পর্যন্ত দেয়নি যা এ পেশার জন্য চরম হুমকি।

তারা আরও বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যা সহ দেশের সকল সাংবাদিকদের হত্যা ও হামলার বিচার করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্বপালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অন‌্যান‌্যদের ম‌ধ্যে  বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মালেক, বোরহানউদ্দিন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সোহেল  সহ উপজেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ উপ‌স্থিত ছি‌লেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মো. মিজানুর রহমান। 


বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...