বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৫ রাত ১০:২৪
২৫২
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় জেলা যুবদলের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন পাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে জেলা, সদর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে কালীনাথ রায়ের বাজার সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিলে যোগ দেয়ার জন্য সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী ঢোল-বাদ্য বাজিয়ে বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকে। এসময় নেতা কর্মীরা প্লাকার্ড হাতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এর আগে দলটির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোলা জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম (ভিপি সেলিম) এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। এছাড়াও সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ,হুমায়ূন কবির সোপান,ফজলুর রহমান বাচ্চু মোল্লা,এনামুল হক, সদস্য ইয়ারুল আলম লিটন সহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
চরফ্যাশন উপজেলা যুবদলের আহবায়ক শহিদুল ইসলাম প্রিন্স এবং সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল ও পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিলটন এর যৌথ উদ্যোগে ৫৫টি মাইক্রো সহ ২টি বাসযোগে ১ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট জামাল উদ্দিন লিটনকে সভাপতি ও আবদুল কাদের সেলিমকে সাধারণ সম্পাদক করে ভোলা জেলা যুবদলের ১০১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক