বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৮
২৫৯
৫ আগস্টের পর অনেকে নিজেদের স্বার্থের লোভে পড়ে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, টেন্ডার- ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে পার পাওয়ার চেষ্টা করা দুরাশা মাত্র। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিনে নিক্ষিপ্ত হওয়ার মতো। জনগণের প্রত্যাশা পূরণের জন্য একটি নির্বাচিত সরকার ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন।
সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘গণঅভ্যুত্থানে তরুণদের স্বপ্ন-প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যুব সংহতির পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।
এ্যানি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল বলা যায় কি না, তা নিয়ে সন্দেহ আছে। তারা দেশে দুর্নীতি ও দুঃশাসন চালিয়ে মানুষকে নিঃশেষ করে দিয়েছে। তাদের মূল লক্ষ্য ছিল ক্ষমতা ও দুর্নীতি, গণতন্ত্র নয়।
তিনি বলেন, মানুষের কোনো কিছু রিসিভ করার প্রবণতা কমে যাচ্ছে। ১৭ বছরের অত্যাচার গুম-খুন থেকে ইচ্ছে করলেই আমরা বের হতে পারছি না। যারা অকারণে রাজনীতি করে, তারা এটাকেই রাজনীতি বলে মনে করছে। তবে এটা আমাদের রাজনীতি নয়। ১৭ বছরে কতটা নির্যাতনের শিকার হয়েছি, তা ৩৬ দিনের জার্নি বুঝিয়ে দিয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন করা জরুরি।
বিএনপির এই নেতা বলেন, নতুন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ দেওয়া উচিত। এই সরকার কতটা সংস্কার করতে পারবে, তা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর নিজেদের অভিজ্ঞতা শেয়ার করা উচিত। কিন্তু তারা তা করছে না।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের তাৎপর্য বুঝতে ব্যর্থ হয়েছে এবং তরুণদের পথভ্রষ্ট করেছে। তিনি বলেন, আমরা শর্তহীনভাবে এই সরকারকে সমর্থন জানিয়েছিলাম, কিন্তু তারা দূরদর্শিতার অভাবে ব্যর্থ হয়েছে। জনগণের ওপর নির্ভর না করে অল্প কিছু তরুণের ওপর নির্ভর করার কারণে সরকার বিতর্কিত হয়েছে।
সাইফুল হক বলেন, এই এক বছরের ভেতর এত বিতর্কিত হওয়া অনাকাঙ্ক্ষিত। গোটা একটা তরুণ প্রজন্মকে হতাশায় নিমজ্জিত করা অনেক বড় ফৌজদারি অপরাধের চেয়ে বড় অপরাধ। তবে গণহত্যাকারীদের বিচার দৃশ্যমান হওয়াটা ইতিবাচক।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত