চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৫ রাত ১১:৫৫
২৮৭
চরফ্যাশন প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবিতে চরফ্যাশন প্রেসক্লাবের সাংবাদিকরা মানববন্ধন করেছেন। সোমবার (১১ আগস্ট) বেলা ১১ টায় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল বলেন, ‘সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি করছি। প্রেসক্লাবের সহ-সভাপতি ও আমারদেশ প্রতিনিধি এম লোকমান হোসেন বলেন, ‘রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বারবার এ ধরনের ঘটনা আমাদের প্রশ্নবিদ্ধ করে। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের ওপর হামলা মানে সত্যকে দমিয়ে রাখা এবং পুনরায স্বৈরাচারী মনোভাব প্রতিষ্ঠার চেষ্টা করা। এই অপরাধের বিচার না হলে সমাজে সন্ত্রাসী নৈরাজ্য বাড়বে।
মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি এআর সোহেব চৌধুরী বলেন, ‘আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘ্নিত হয় তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।’
এ সময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক বরিশালের কথা প্রতিনিধি নজরুল কবির, যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মিজানুর রহমান নয়ন, প্রেসক্লাবের বার্তা সম্পাদক শাহাবুদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক ও কালেরকন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার। দুলারহাট প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন, এশিয়ান টিভির দুলার হাট প্রতিনিধি মেহেদী হান্নান, মানবতারকন্ঠ-এর প্রতিনিধি শাহ কামাল, তছলিম আখন্দ তারুন্য টিভি, সাংবাদিক শফিউল্লাহ শফি, ফটো সাংবাদিক আল মুকিত, বাণিজ্য প্রতিদিন জুলকার নাঈম, নিরপেক্ষ পত্রিকার চরফ্যাশন প্রতিনিধি ইঞ্জিনিয়ার মো. ফুয়াদ হোসেন প্রমুখ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত