বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১১ই আগস্ট ২০২৫ রাত ১১:৫৬
২৯০
বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার মনপুরায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি, মাছ লুট ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. তানভীর হাওলাদার (২৫) নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মনপুরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
রোববার (১০ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসের হাট বাজার সংলগ্ন হাওলা মাছঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে, দ্বীপংকর চন্দ্র দাস নামের এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি, মাছ লুট ও তাকে মারধরের অভিযোগ এনে তানভীরের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করা হয়।
গ্রেফতার তানভীর হাওলাদার মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান হাওলাদারের ছেলে।
জানা যায়, দলীয় পদ-পদবি ব্যবহার করে তানভীর দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণ করে আসছেন। এর পাশাপাশি তিনি চাঁদাবাজি করতেন। সবশেষ, গেল ৯ আগস্ট স্থানীয় দ্বীপংকর চদ্র দাস নামের এক মাছের আড়তদার থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীর ওপর হামলা করে তার ঘর ভাঙচুর করেন এবং কোল্ডষ্টোর (হিমাগার অথবা শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম) থেকে ৩৬ হাজার টাকার ইলিশ মাছ লুট করেন। এসময় দ্বীপংকর চন্দ্র দাস তাকে বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইকরাম কবির বলেন, তানভীর দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু, তিনি তা কর্ণপাত করেননি। জেলা কমিটিকে বিষয়টি অবগত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির বলেন, দ্বীপংকর নামের এক ব্যবসায়ী তানভীর হাওলাদারের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তানভীর হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। মামলায় উল্লিখিত অজ্ঞাতনামা আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত