অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন বিক্ষোভ


মো: ইয়ামিন

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৫ রাত ১২:১০

remove_red_eye

৪৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন,  বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। 
গতকাল সোমবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দক্ষিণ দীঘলদি, ভেলুমিয়া, পাতাবুনিয়া ও বাঘমারা চরের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এবং মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভুক্তভোগীরা।
আন্দোলনকারীরা জানান, সদর উপজেলার তেঁতুলিয়া নদী থেকে প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে অপরিকল্পিত এবং অবৈধভাবে বালু উত্তোলনের কারে চলছে। এতে ওই এলাকায় ভাঙ্গনের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে।  হুমকির মুখে পড়েছে পাতাবুনিয়া ও বাঘমারা চরের শতশত পরিবার। অতিদ্রুত বালু উত্তোলন বন্ধ করা না হলে ভিটি মাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়বে কয়েক শত পরিবার। 
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী নুর নবী, কাসেম মহাজন, মজিবুর রহমান ,আলী হোসেন মাস্টার, আবুল কাশেম,আব্দুল বারেকসহ আরো অনেকে।


ভোলা সদর মোঃ ইয়ামিন



আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...