অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলার রাজাপুরে প্রাথমিক বিদ্যালয়ের রাস্তায় ও মাঠে হাঁটু সমান পানি


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

৫৯০

 চরম ভোগান্তিতে শিক্ষার্থী ও শিক্ষকসহ এলাকাবাসী

মোঃ আমির হোসাইন, রাজাপুর থেকে : ভোলা সদর উপজেলার  রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের, রাস্তায় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারের মাঠে অতি বৃষ্টিতে হাটু সমান পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আধা কিলোমিটার রাস্তার আছে অসংখ্য ডোবা বড় বড় খানাকন্দ।  ভারী বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমে থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এ রাস্তাটি । ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার ছাত্রছাত্রীসহ কয়েক হাজার মানুষ।
এলাকাবাসী ও যানবাহন চালকরা জানান,রাজাপুর মিজি বাজার থেকে ২ কিলোমিটার রাস্তাটি, এক কিলোমিটার ইটের  সোলিং রয়েছে, এক কিলোমিটার   মাটির  কাঁচা রাস্তা রয়েছে। এক কিলোমিটার ইটের রাস্তার, জসিম মিজির  দোকানের সামনে, ইট দেবে গিয়েছে, ইয়াকুব সরদার বাড়ির দরজায় ইট দেবে গিয়েছে। পন্ডিত বাড়ির জামে মসজিদের সামনে রাস্তা ভেঙ্গে গিয়েছে। খানাখন্দ  আর কাঁচা রাস্তাটি প্রাথমিক বিদ্যালয় এর সামনে পানি জমে থাকে। আবুল কালাম মাতাব্বরের বাড়ির সামনে রাস্তার উপরে হাটু সমান পানি জমে রয়েছে । রাস্তাটি ৫০ থেকে ৬০ গজ পরপর বড় বড় খানাখন্দ রয়েছে।


স্থানীয়রা আরো জানান,এ রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন।  এ রাস্তাটির করুণ দশায় স্কুলের ছাত্র- ছাত্রী,নারী - পুরুষ জীবনের  জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়,১৯৪৭ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়েছে।বিদ্যালয়টি দুই বার নদী ভাঙ্গনে শিকার হয়েছে। বর্তমানে ৩৩ শতাংশ জমি রয়েছে। বিদ্যালয়ের পূর্ণনির্মাণ সাড়ে তিন তলা ভবনটি ২০১৭ সালে নির্মিত হয়েছে। ভবনটি  নির্মাণের সময় বিদ্যালয়ের সীমানাপ্রাচীর সংলগ্ন তিন দিকের রাস্তা ও জমি নিচু ছিল। ভারী বর্ষন  হলে বিদ্যালয় এর মাঠে কোন কোন জায়গায় হাটু সমান পানি কোন কোন জায়গায় কোমর সমান পানি। বিদ্যালয়ের দুইটি শিরি পানির নিচে তলিয়ে যায়। বিদ্যালয়ের তিন দিকের রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। বর্তমানে বিদ্যালয়ের  শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০০ জন।  শিক্ষক আছেন ৬  জন।  শ্রেণিকক্ষ  ৭ টি । স্টোর রুম রয়েছে দুইটি । 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম নবী বলেন,ভারী বৃষ্টি হলেই বিদ্যালয়ের  তৃতীয় শ্রেণীর ছাদ দিয়ে পানি পড়ে,  তিন দিকের  রাস্তাটি পানির নিচে তলিয়ে যায় এবং বিদ্যালয়ের দুইটি সিঁড়ি পানিতে ডুবে যায়। রাস্তায় কাঁদাও পানি থাকার  কারণে  ছাত্র-ছাত্রীদের আশা ও যাওয়ার পথে বিপাকে পড়তে হয়। 
ভোলা সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার  অসীম প্রসাদ বিশ্বাস বলেন, আমি এ প্রথম আপনার কাছ থেকে শুনলাম, যে বিদ্যালয়ের মাঠ পানিতে ডুবে রয়েছে।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের মাধ্যমে দরখাস্ত করলে উপজেলা নির্বাহী অফিসার স্যারের মাধ্যমে বরাদ্দ এনে দেওয়ার চেষ্টা করব।
এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও রাজাপুর ইউনিয়নের  প্রশাসক মো:  এজাজুল হক বলেন, প্রধান শিক্ষক আমাকে জানিয়েছে । এখন আমাদের বরাদ্দ নেই।  নভেম্বর -ডিসেম্বরে বরাদ্দ আসলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাঠ ভরাট করে দেওয়ার ব্যবস্থা করব।


ভোলা সদর মোঃ ইয়ামিন



তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...