অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস পালিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১২ই আগস্ট ২০২৫ রাত ১১:৫৩

remove_red_eye

২৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সারাদেশের ন্যায় ভোলাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক ও জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। 
মঙ্গলবার (১২ আগস্ট) ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের  হয়। র‌্যালির নেতৃত্ব দেন ভোলার জেলা প্রশাসক আজাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রোকন উদ্দিন ভূঁইয়া, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক মোস্তফা কামাল, উপ-পরিচালক জাহিদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে ভোলার লিড এনজিও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর রেইজ প্রকল্পের সদস্য, যুব সংগঠনের সদস্য এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সফল আত্মকর্মী ও তরুণ উদ্যোক্তাদের মাঝে সম্মাননা সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, জিজেইউএস-এর রেইজ ও সমৃদ্ধি প্রকল্পের সদস্য, বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা, বিভিন্ন ক্লাবের সদস্য এবং বিপুল সংখ্যক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।

ভোলা সদর মোঃ ইয়ামিন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...