বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৫ রাত ১২:২৩
৩২০
শিপু ফরাজী : তিনি শুধু একজন সরকারি আমলাই নন। তিনি একজন জনদরদী সমাজ সেবক। গরীব অসহায় দরিদ্র মানুষের ভরসার জায়গা। আশ্রয়স্থল। তিনি প্রতি নিয়ত এলাকার মানুষের জন্য সরকারি দায়িত্বের বাইরে এসে কিছু না কিছু একটা করে যাচ্ছেন। আর তাতে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছের, অতি আপনজন হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, তিনি ভোলার চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন, ০৯ নং ওয়ার্ডে মো: বশির ও কুলসুম বেগমের ৩ বছর বয়সী সন্তান লিজা। সে গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি শিশুটির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। বুধবার সকালে এ সহায়তা প্রদান করা হয়। এসময় চরফ্যাশন উপজেলার সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, চরফ্যাশন প্রেসক্লাবের র্বাতাসম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহাবুদ্দিন সিকদারসহ অন্যান্যরা উপাস্থিত ছিলেন।
সহায়তা নিতে এসে কুলসুম বেগমের জানান, তার ৫ সন্তানের মধ্যে সে লিজা চতুর্থ । জন্মও পর থেকে মেয়েটি পেটে ফুলা রোগ নিয়ে ভুগছে। ডাক্তাররা জানিয়ছে শিশুটির পেটে টিউমার হয়েছে। অপারেশন করা প্রয়োজন । টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। ভিক্ষা করে সংসার চালছে। স্বামী গ্রামে একদিন কাজ পায় তো আর একদিন পায়না। মেয়ের চিকিসা করবে কি দিয়ে।
টাকা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে শিশুটির মা বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি।
ইউএনও রাসনা শারমিন মিথি জানান, লিজার বিষয়টি একজন সংবাদকর্মীর পোস্টের মাধ্যমে জানতে পেরে অতি দ্রুত সমাজসেবা থেকে সরকারি সহায়তার ব্যবস্থা করেছেন তিনি। তিনি আরও জানান, উপকারভোগীদের দোরগড়ায় যত তাড়াতাড়ি সম্ভব সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। দিনমজুর বাবা বশির মা কুলসুম বেগমের সন্তান লিজা (৩) তারই একটি উদাহরণ। এ ধরনের কাজ চলমান আছে এবং থাকবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত