অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

অসহায় বিপদগ্রস্ত মানুষের আশ্রয়স্থল ইউএনও রাসনা শারমিন মিথি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৫ রাত ১২:২৩

remove_red_eye

২৯১

শিপু ফরাজী : তিনি শুধু একজন সরকারি আমলাই নন। তিনি একজন জনদরদী সমাজ সেবক। গরীব অসহায় দরিদ্র মানুষের ভরসার জায়গা। আশ্রয়স্থল। তিনি প্রতি নিয়ত এলাকার মানুষের জন্য সরকারি দায়িত্বের বাইরে এসে কিছু না কিছু একটা করে যাচ্ছেন। আর তাতে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছের, অতি আপনজন হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, তিনি ভোলার চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। 
চরফ্যাশন উপজেলার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন, ০৯ নং ওয়ার্ডে  মো: বশির ও কুলসুম বেগমের ৩ বছর বয়সী সন্তান লিজা। সে গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি শিশুটির চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। বুধবার সকালে এ সহায়তা প্রদান করা হয়। এসময় চরফ্যাশন উপজেলার সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, চরফ্যাশন  প্রেসক্লাবের র্বাতাসম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহাবুদ্দিন সিকদারসহ অন্যান্যরা উপাস্থিত ছিলেন।
সহায়তা নিতে এসে কুলসুম বেগমের জানান, তার ৫ সন্তানের মধ্যে সে লিজা চতুর্থ । জন্মও পর থেকে মেয়েটি পেটে ফুলা রোগ নিয়ে ভুগছে। ডাক্তাররা জানিয়ছে শিশুটির পেটে টিউমার হয়েছে।  অপারেশন করা প্রয়োজন । টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না। ভিক্ষা করে সংসার চালছে।  স্বামী গ্রামে একদিন কাজ পায় তো আর একদিন পায়না। মেয়ের চিকিসা করবে কি দিয়ে।
টাকা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসা করে শিশুটির মা বলেন, শত বছর বেঁচে থাকুক মানবিকতার এমন মহৎ মানুষটি। 
ইউএনও রাসনা শারমিন মিথি জানান, লিজার বিষয়টি একজন সংবাদকর্মীর পোস্টের মাধ্যমে জানতে পেরে অতি দ্রুত সমাজসেবা থেকে সরকারি সহায়তার ব্যবস্থা করেছেন তিনি। তিনি আরও জানান, উপকারভোগীদের দোরগড়ায় যত তাড়াতাড়ি সম্ভব সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। দিনমজুর  বাবা বশির মা কুলসুম বেগমের সন্তান লিজা (৩) তারই একটি উদাহরণ। এ ধরনের কাজ চলমান আছে এবং থাকবে।

ভোলা জেলা মোঃ ইয়ামিন চরফ্যাসন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...