অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ১০ নৌ রুটে লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৫ রাত ১২:৩১

remove_red_eye

৬৩৪

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বাংলার কণ্ঠ ডেস্ক : সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে এ ঘোষণা দেওয়া হয়।
বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন।
লঞ্চ চলাচল বন্ধ থাকা ১০টি নৌরুটের মধ্যে রয়েছে- ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, হাতিয়া-চরফ্যাশন, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন- মনপুরা, দৌলতখান-আলেকজান্ডারসহ অন্যান্য নৌরুট।  
তবে ভোলা সদরের খেয়াঘাট-ঢাকা, ইলিশা-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে  ভোলায় মেঘনা নদীর পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এতে করে অতি জোয়ারে পানিতে ভোলার ইলিশা লঞ্চ ঘাট বুধবার সকালে প্লাবিত হয়েছে। যার ফলে ভোলা -লক্ষীপুর সহ বিভিন্ন রুটের যাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। তাদের কে পানির মধ্যে দিয়ে ভিজে যাতায়াত করতে হয়েছে। এ ছাড়াও ইলিশা ফেরি ঘাটে অতি জোয়ার এলেই সকাল ও বিকাল দুই বেলা   প্রায় ৮ ঘন্টা ফেরি ঘাট তলিয়ে থাকে। যার ফলে ফেরিঘাটের যাতায়াত পথ গ্যাং ওয়ে পানিতে তলিয়ে যাওয়া যাত্রীদের যেমন দুর্ভোগ পোহাতে হয়, তেমনি  যানবাহন ও ঝুঁকি নিয়ে ফেরিতে ওঠা নামা করতে হয়।
ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত রয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে বুধবার দুপুর ১টা থেকে ভোলার অভ্যন্তরীণ ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। 

ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...