অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৫ রাত ০৮:৪১

remove_red_eye

২৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় 'জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন' বিষয়ক  দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবাইদুর রহমান মণ্ডল এবং বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার।  সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামিম আহমেদ।

প্রশিক্ষণে হারমেটিক সাইলো বা বায়ুরোধী পাত্র ব্যবহার করে বীজ সংরক্ষণের আধুনিক কৌশল হাতে-কলমে শেখানো হয়। এই পদ্ধতিতে বীজ রাখলে তা পোকামাকড় ও আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকে, ফলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা অটুট থাকায় পরবর্তী মৌসুমে ভালো ফলন পাওয়া যায়।
অংশগ্রহণকারী কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ প্রশিক্ষণ তাদের নতুন প্রযুক্তি জানতে ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। কর্মশালা শেষে সকল কৃষকের মাঝে বীজ সংরক্ষণের জন্য একটি করে হারমেটিক সাইলো বিতরণ করা হয়।

ভোলা সদর মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...