অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

৪০৩

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। 
শুক্রবার (১৫ আগস্ট) সকালে লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা ও পৌরসভা  স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন,একটি দেশের মালিকানা সে দেশের জনগনের কিন্তু ফ্যাসিবাদী সরকার মানুষকে সে মালিকানা থেকে বঞ্চিত করেছে। মানুষের ভোটের অধিকার হরণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি উদারপন্থী গনতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ ১৭ বছর এ দল মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছে, জীবন বিপন্ন করেছে। 
বক্তারা আরো বলেন,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠন,আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন,তা বাস্তবায়ন করার জন্য কাজ করে যেতে হবে। আগামি ফেব্রুয়ারীর নির্বাচনের জন্য এখন থেকে সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. মনির আলম চৌধুরী,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  অর্থ-বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হিরা,সদস্য শাহ্ মো. শাহিন সাজী ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল।

লালমোহন উপজেলা বিএনপি'র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল , পৌর বিএনপি'র সভাপতি সাদেক মিয়া ঝান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রমূখ।

লালমোহন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...