অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৫ রাত ১২:২৪

remove_red_eye

৩২১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে শ্রী শ্রী মদনমোহন জিউর মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ শোভাযাত্রার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান। জন্মাষ্টমীর উৎসবের উদ্বোধনকালে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেছেন,  শ্রী কৃষ্ণের বেঁচে থাকার ১২৫ বছরের প্রতিটি দিন ছিল শিক্ষার, ভালোবাসার,  ও জ্ঞানের। তিনি মুক্তির পথ দেখিয়েছেন।

বিশেষ অতিথি  জেলা বিএনপি সদস্য সচিব মোঃ রাইসুল আলম বলেছেন, কে মুসলিম, কে হিন্দু এটা বিবেচনা না করে, আমি কারো জন্য উপকার করতে পেরেছি কি না তা বিবেচনা করতে হবে। তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন ব্যাংক হিসেব ছিল না। খালেদা জিয়ারও কোন সম্পদ ছিল না। তারেক রহমানের নির্দেশও তাই। মানুষের জন্য কাজ করো। তিনি ২ বছর আগে যে ৩১ দফার কথা বলেছেন, দেশকে এগিয়ে নেয়ার কথা বলেছেন,  এখন সংস্কারের নামে তাই বলা হচ্ছে।  এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টর্ণ ঐক্য ফ্রন্টের সভাপতি পীযুষ কান্তি হালদার সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় আগামীতে বিএনপির জন্য ভোট চান।জেলা মদন মোহন মন্দিরে ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর পটভূমির আলোচনায় ভোলার মদনমোহন মন্দির কমিটির সভাপতি রাম কৃষ্ণ বনিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ভোলা থানার ওসি সাহাদাত হোসেন হাসনাত আহমেদ মোঃ  পারভেজ,  পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ ঘোষ, মদন মোহন মন্দির কমিটির সম্পাদক বিপ্লব পাল কানাই,  জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি চঞ্চল বৈদ্য, সদস্য সচিব বেনু গোপাল দে প্রমুখ। পরে শোভাযাত্রা নিয়ে শহর প্রদক্ষিণ করা হয়।এদিকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জন্মাষ্টমীর আয়োজনে অংশ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন ভক্ত-পুণ্যার্থীরা। আয়োজকরা জানিয়েছেন, এ বছর কয়েক হাজার ভক্ত-পুণ্যার্থীর ঢল নেমেছে।

ভোলা সদর মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...