অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ভাঙনের ঝুঁকিতে স্কুলভবন তলিয়ে যেতে পারে যেকোনো সময়

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই আগস্ট ২০২৫ রাত ১২:২৭

remove_red_eye

৩৩৮

জন্নু রায়হান : ভোলার ৪ নং চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আর মাত্র ১০/১৫ ফুট দূরে ইলিশা নদী। চরম ঝুঁকির মধ্যে শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। যে কোন সময় নদীগর্ভে তলিয়ে যেতে পারে বিদ্যালয়টি।
তবে ভোলার পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে স্কুলটি রক্ষার জন্য নদীতে বালির বস্তা ফেলার কাজ শুরু করা হয়েছে। স্থানীয়দের আশঙ্কা নদীতে স্রোতের যে প্রবল বেগ এতে বালির বস্তা কোন কাজে আসবেনা। দ্রুত সময়ের মধ্যে স্কুলটির পাঠদান কার্যক্রম অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি এলাকাবাসীর। 

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন এর ইলিশা নদীর তীরবর্তী গ্রাম চর মোহাম্মদ আলী। ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয় ৪ নং চর মোহাম্মদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। গত ২০০৮-২০০৯ অর্থ বছরে এখানে স্কুল কাম সাইক্লোন সেল্টার হিসাবে পাকা ভবন নির্মাণ করা হয়। স্থানীয়রা জানায়, গত দুই বছর ইলিশা নদীতে ভাঙনের মাত্রা বেড়েছে। বর্তমানে বভনের পিছনে মাত্র ১০/১৫ ফুট দূরে এবং পাশে ৩০/৪০ ফুট দূরে নদী। ইতোমধ্যে স্কুল ভবনের নিচতলার মেঝেতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে স্কুল ভবন।
এলাকাসীর দাবি স্কুল ভবনটি তাদের আশ্রয় কেন্দ্র। ঝড়-জলোচ্ছ্বাসে তারা এই একমাত্র স্কুল ভবনে আশ্রয় নেয়। এটি সরিয়ে না নিয়ে ভবনটি রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এটি রক্ষা না করে এখান থেকে সরিয়ে নিলে তাদের আশ্রয়ের আর জায়গা থাকবেনা। 

রাজাপুর ক্লাস্টারের সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এজাজ আহম্মেদ জানান, স্কুলটি  ঝুঁকির মধ্যে থাকায় গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে সরিয়ে আনার জন্য বলা হয়েছে। পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের কাছে চিঠি দেওয়া হয়েছে। তাদের মতামত পেলে ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পনি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউদ্দীন আরিফ জানান, ভবনটি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততার সাথে পদক্ষেপ নেওয়া হয়েছে। বালু ভর্তি জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধের কাজ চলছে। 

ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...