অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


ভোলায় যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২২শে জুলাই ২০২০ রাত ০১:১৩

remove_red_eye

১০৩৯

অচিন্ত্য মজুমদার: ভোলায় রাস্তাঘাট, হাট বাজার, মুদি ও জুতার দোকানসহ যত্রতত্র বিক্রি হচ্ছে পেট্রোলিয়াম এলপি গ্যাসের সিলিন্ডার। কোনো ধরনের নীতিমালা না মেনে এভাবে দাহ্য পদার্থ বিক্রি করায় যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সরেজমিনে গত দুই দিন জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভোলা নতুন বাজার, সদর রোড থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লা, গ্রাম গঞ্জে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের সিলিন্ডার। অথচ এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করতে হলে সরকারি লাইসেন্স থাকা বাধ্যতামূলক। অধিকাংশ দোকানেই নেই গ্যাস সিলিন্ডার বিক্রির লাইসেন্স।

সংশ্লিষ্ট সূত্র জানানয়, সরকারি বিধি মোতাবেক গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য কমপক্ষে পাকা মেঝেসহ আধা পাকা ঘর, ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ সক্ষমতা-সংক্রান্ত লাইলেন্সসহ অগ্নিনির্বাপণ সিলিন্ডার এবং মজবুত ও ঝুঁকিমুক্ত সংরক্ষণাগার থাকতে হবে। একজন ব্যবসায়ী ওই সব শর্ত পূরণ করলেই কেবল নিবন্ধন পাওয়ার যোগ্য বিবেচিত হবেন।

ভোলা জেলা প্রশাসক কার্যালয় সূত্রের তথ্য অনুযায়ী, ভোলা জেলায় পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার বিক্রি ও মজুদের বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদিত লাইসেন্স রয়েছে মাত্র ৩২টি। এছাড়াও প্রস্তবিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠান ও লাইসেন্স বাতিল হয়েছে ১৫টি প্রতিষ্ঠানের ।

এদিকে ভোলায় যত্রতত্র গ্যাস সিলিন্ডার সরবরাহ ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রন এবং ব্যবসা রক্ষার জন্য গত ২ জুলাই ভোলা জেলা প্রশাসক বরাবরে ভোলো জেলা এলপিজি গ্যাস ব্যবসায়ী মো: হারুন অর রশিদ স্বপন, মো: হুমায়ুন কবির, রঞ্জিত সাহা, মো: সাহাজাহান ও মো: জাবের আবেদন করেন। লিখিত অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, এলপিজি গ্যাস পরিবহন, গুদামজাত ও পরিবেশন নিয়ন্ত্রনে সরকারী বিধিমালা থাকা সত্বেও অধিকাংশ এলপিজি পরিবেশক সরকারী বিধি মালা অনুসরণ না রো তারা সুবিধা মত পরিবহন, গোডোউনজাত ও অবৈধ পন্থায় পরিবেশন করছে। খরচ কমানোর জন্য পরিবহন-রেজিস্ট্রেশন বহির্ভ‚ত নসিমন, অটো, ফিটনেস বিহীন  ট্রাক ও ট্রলারে ধারণ ক্ষমতার  অতিরিক্ত পরিমানে এলপিজি গ্যাস পরিবহন করে। অথচ এলপিজি পরিবহনে সরকারি বিধি মালা অনুযায়ী পরিবহনের বিস্ফোরক লাইসেন্স ও দুর্ঘটনা মাকোবেলায় নিরাপত্তা সামগ্রী থাকা অবশ্যই বাঞ্চনীয়। বিস্ফোরক পরিধদপ্তরের অনুমোদিনহীন ও কাঠামোহীন গাড়োউনে এলপিজি গ্যাস গোডোউনজাত না করে  কোন কোন পরিবেশক তার নিজ আবাসিক এলাকায়, নিজ বাসভবনে গোডাউন করেছে। যা জন সাধারণ ও স্কুলগামী কোমলমতী শিশুদের জীবন নাশের আশঙ্কা রয়েছে। এছাড়াও সকল খুচরা বিক্রয়কারী যার ফায়ার লাইসেন্স আছে তাকে সর্বোচ্চ ১০টি ১২ কেজি এলপিজি গ্যাস সরবরাহ করার বিধি থাকলেও তাকে ১০-এর অধিক ১০০/১৫০ টি ১২ কেজি এলপিজি গ্যাস অবৈধ ভাবে পরিবেশন করছে। পাইকারী ব্যবসায়ী ৪০ পিস ১২ কেজি এলপিজি গ্যাস মজুদ রাখতে পারলেও উক্ত পাইকারী ব্যবসায়ীরা ৪০পিচ এর লাইসেন্স এর  তোয়োক্কাই করছেনা।
 
এ ব্যাপারে ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম সিদ্দিক জানান, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নীতিমালা অনুযায়ী দাহ্য পদার্থ বিক্রির সুনির্দিষ্ট বিধিমালা  রয়েছে। যত্রতত্র বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।





গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...