অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

৩৯১

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে জাতীয় মৎস্য সপ্তাহ -  ২০২৫ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল উপজেলা সিনিয়র মৎস্য অফিসারের কার্যালয় থেকে একটি রেলি বের হয়ে উপজেলা  প্রশাসন  চত্বর প্রদক্ষিণ  করা, উন্মুক্ত জলাশয় মাছের পোনা অবমুক্ত করণ,  মৎস্য সেক্টরে অগ্রগতি ও সাফল্য বিষয় জনবহুল স্থানে চলচ্চিত্র প্রদর্শন,  আলোচনা সভা এবং পুরস্কার প্রদান।
এবারের  মৎস্য সপ্তাহে প্রতিপাদ্য  ছিল " অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি"  এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার উপজেলা প্রশাসন অডিটরিয়মে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ  কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা  বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার,  থানা অফিসার ইনচার্জ জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা  যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, প্রেসক্লাব সভাপতি জাকির আলম, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আবুল বশির কমিশনার, মৎস্য চাষী আব্বাস উদ্দিন জাবেদ হাওলাদার, আব্দুল হাই ও জেলা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেঘনার অভয়াশ্রমে  নির্বিঘ্নে মাছ সংরক্ষণের জন্য নিষিদ্ধ  কারেন্ট জাল, মশারির জাল, ব্যবহার করা যাবে না। মৎস্য উৎপাদনে মৎস্য আহরণকারী ও মৎস্য ব্যবসায়ী সহ  সবাইকে সচেতন হতে হবে। 
অনুষ্ঠান শেষে মৎস চাষী আব্বাস উদ্দিন জাভেদ হাওলাদার কে এবং আশরাফুল ইসলাম ফরিদ মাস্টার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দৌলতখান মোঃ ইয়ামিন

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...