এ আর সোহেব চৌধুরী
প্রকাশিত: ২২শে জুলাই ২০২০ রাত ০৯:৪২
৭৮৭
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের দুলারহাটের চর যমুনা ৬নং ওয়ার্ডের বাসিন্দা শামসু মাঝির ছেলে মিরাজ হত্যার প্রতিবাদে মানববন্ধন পালন করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (২২জুলাই) বেলা ১২টার সময় চরফ্যাসন প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়েছে। এ সময় নিহত মিরাজের মা নুরনাহার বেগম কান্নাকন্ঠে বলেন, আমি একজন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার ছেলে মিরাজ (২২) কে গত ১৭মে/ ২০২০ তারিখে বিকল ৫টার সময় চরযমুনা ৬নং ওয়ার্ড ঘোষেরহাট বাজারের পূর্ব পার্শ্বে খেলার মাঠে একই এলাকার সুলতান মাস্টারের ছেলে খায়রুজ্জামান টুটুল, সালাউদ্দিনের ছেলে মো.ইমরান, মোস্তফার ছেলে শাহরিয়ার ইমনসহ আারও ৮ থেকে ১০ জন মিলে ফুটবল খেলার কথা বলে পরিকল্পীতভাবে ওই খেলার মাঠে নিয়ে আসে এবং এলোপাথারিভাবে মারধর করে গুরতর জখম করে। পরে আমরা খবর পেয়ে মিরাজকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় আমার ছেলে মিরাজ গত ৬জুন সকালে মৃত্যুবরন করে। এ ঘটনায় আমি ৯জনকে আসামী করে দুলারহাট থানায় মামলা দায়ের করি। মামলা নং ৩। মামলার দায়েরের দীর্ঘ ২ মাস অতিবাহিত হলেও থানা পুলিশ কোন আসামীকেই গ্রেপ্তার করছেনা। আসামীরা প্রকাশ্য দিবালোকে দুলারহাটসহ এলাকায় চলাফেরা করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুরনাহার বেগম আরও বলেন, আমরা সাথে চর যমুনা মৌজার ৮৮৬/৮৭/এবং ৮৮ দাগের ২০ শতাংশ সরকারি খাস জমিতে আমরা দীর্ঘ প্রায় ৩০ বছর যাবত বসবাস করে আসছি। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসাবে ওই জমি আমরা বন্ধবস্তের জন্য আবেদন করলে বহুবার ওই জমি বন্ধবস্তের আদেশ হলেও স্থানীয় সুলতান মাস্টারের ছেলে প্রভাবশালী ইকবাল হোসেন লিটন ও ফারুক জমি বন্ধবস্তে দায়িত্বরত অফিস কর্মচারিদের ঘুষ বানিজ্জ্যের মাধ্যমে তা বন্ধ করে দেয় এবং ওই জমি থেকে আমাদের উৎখাতের পায়তারা করে আসছে। এবং বিভিন্ন সময় আমাদের মারপিট করে রক্তাক্ত ও গুরুতর জখম করেছে । যার জন্য এ বিষয়গুলো নিয়ে তাদের সিনিয়র জুডিসিয়াল আদালতে মামলা করি। আর তাই এ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই তাদের নির্দেশনায় পূর্ব পরিকল্পীতভাবে আমার ছেলে মিরাজকে তারা হত্যা করে। আমরা প্রকৃত আসামীদের গ্রেপ্তার করে তাদের দ্রæত বিচার চাই।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক