মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৫ রাত ১১:২৩
২৬০
সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে ভোলার মনপুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্যজীবিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শেষ হয়। র্যালী শেষে উপজেলার বিভিন্ন পুকুরে দেশিয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ মনির হোসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আকাশ সমদ্দার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আল নোমান।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যজীবি ও জেলেদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম সহ উপজেলার বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক