অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

মনপুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৫ রাত ১১:২৩

remove_red_eye

২৮৫

সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে ভোলার মনপুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র‍্যালী, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা ও সফল মৎস্যজীবিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে এ মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়।  
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলার বিভিন্ন পুকুরে দেশিয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ মনির হোসের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি। 
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আকাশ সমদ্দার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আল নোমান।
আলোচনা সভা শেষে উপজেলার সফল মৎস্যজীবি ও জেলেদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা জামায়াতে ইসলামী'র আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম সহ উপজেলার বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।

মনপুরায় মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...