অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিন উপজেলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৫ রাত ১১:২৫

remove_red_eye

২৩৭

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : “মানুষের অন্তর্নিহিত পরিপূর্ণ বিকাশই হল শিক্ষা “ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে  কৃতী  শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে  উপজেলা সম্প্রসারিত ভবনের দ্বিতীয় তলায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৫ ইং সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ  কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান - উজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান, বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, বোরহানউদ্দিন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আহমদ উল্লাহ আনসারী, একাডেমিক সুপার ভাইজার আয়েশা সিদ্দিকা, মাধ্যমিক  শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ, সাংবাদিক সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ আরও অনেকে।
এ সময় বোরহানউদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বশির আহমেদ বলেন, আমাদের উপজেলায় বরাবরের চেয়ে এবছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনি। এরজন্য বিভিন্ন সমস্যাকেই দায়ী করছি তারমধ্যে আমাদের পর্যাপ্ত শিক্ষক না থাকা এবং মোবাইল আসক্তি রয়েছে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান বলেন,  আসলে অ+ পেলেই যে ভালো শিক্ষার্থী হবে তা নয়। অনেক ভাল ছাত্রছাত্রী ও পরীক্ষায় আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনা, তাই বলে তাকে অবহেলা করা যাবে না। আমরা আগামীতে যাতে সকল পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করতে পারে সে জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাব।
এসময় ৮১ জন কৃতী শিক্ষার্থীদের কে ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। 

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...