অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলার ১০ নৌ রুটে দুই দিন ধরে লঞ্চ ও সি ট্রকাক চলাচল বন্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২৫ রাত ১১:৩২

remove_red_eye

১৭৯

যাত্রীদের ভোগান্তি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে ট্রলার ও স্পীড 

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবের কারনে আবারও সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত জারি করায়  দুর্ঘটনা এড়াতে গত দুই দিন ধরে ভোলার  ১০টি নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে। ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় সোমবার সকালে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষা ট্রলার ও স্পীডে মেঘনা নদী পাড়ি দিয়ে লক্ষ্মীপুর যাতায়াত করছে। 

স্থানীয়রা জানান, সোমবার সকালে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী অসংখ্য যাত্রী লক্ষীপুরে উদ্দেশ্য আসেন। কিন্তু কোন লঞ্চ না পেয়ে চরম বিপাকে পড়ে। কেউ কেউ ফেরিতে যেতে পারলেও অনেক যাত্রী যেতে পারেনি।পরে অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে ট্রলার ও স্পীড বোটে লক্ষীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এতে করে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবের ভোলার ১০টি নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতে রবিববার বিকেল সাড়ে ৫টা থেকে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন- মনপুরাসহ ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে, ভোলা -লক্ষীপুর রুটে ফেরি ও ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ চলাচল।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...