বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:২৬
১৯৭
আসন্ন নির্বাচন নিয়ে বিএনপির কোনো সংশয় নেই বলে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি বিশ্বাস করে আগামী বছর ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯ আগস্ট) গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা ইতোমধ্যে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন। নির্বাচন কমিশনের প্রস্তুতিও প্রায় শেষ হয়ে গেছে। নির্বাচন নিয়ে আমাদের কোনো সংশয় নেই।
তিনি বলেন, যারা মাঠে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন, তারা কৌশলগত কারণে বলছেন। এ বিষয়ে মন্তব্য করার কিছু নেই।
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, ৮৪ দফার মধ্যে অনেকগুলোতেই সব দলের ঐকমত্য হয়েছে, তবে ১৫টি বিষয়ে বিভিন্ন দল নোট অব ডিসেন্ট দিয়েছে। এর মধ্যে বিএনপি দিয়েছে ১০টিতে।
সংবিধান সংশোধন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, সনদে এমন কিছু প্রস্তাব এসেছে যা অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। তবে সংবিধান সংশোধনের বিষয়গুলো নির্বাচিত সংসদকে তাদের মেয়াদের প্রথম দুই বছরের মধ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়ার কথা ছিল। কিন্তু নতুন খসড়ায় সেটি অনুপস্থিত।
জুলাই সনদকে সংবিধানের ওপরে জায়গা দেওয়ার সুযোগ নেই মন্তব্য করে সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো ডকুমেন্টই সংবিধানের ঊর্ধ্বে হতে পারে না। যদি সেটি করা হয়, তাহলে ভবিষ্যতের জন্য খারাপ নজির তৈরি হবে।
তিনি বলেন, আগের খসড়ায় বলা হয়েছিল সংসদ নির্বাচনের পরবর্তী দুই বছরের মধ্যে সনদ বাস্তবায়ন করা হবে। নতুন সনদে সেই বিষয়টি নেই। তা ছাড়া সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এটাও সঠিক হয়নি।
সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি জুলাই সনদের কিছু বিষয়ে আরও নমনীয় হতে পারে। সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি ও তত্ত্বাবধায়ক সরকার গঠনের মতো দুই-তিনটি বিষয়ে আপসে আসতে পারে।
আগামী ২০ আগস্ট বিএনপির পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনে আনুষ্ঠানিক মতামত জমা দেওয়া হবে এবং ২৫ আগস্ট থেকে কমিশনের আলোচনায় আনুষ্ঠানিকভাবে যোগ দেবে, জানান বিএনপির এই নেতা।
জুলাই সনদের খসড়ায় কিছু অসামঞ্জস্য থাকলেও আলোচনার মধ্য দিয়েই তা সমাধান সম্ভব এবং বিএনপি সে আলোচনায় অংশ নেবেও জানান সালাহউদ্দিন আহমদ।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক