অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার ছেলে ইফতি বাংলাদেশ ‘এ’ দলে নির্বাচিত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭

remove_red_eye

৪২৭

বাংলার কণ্ঠ ডেস্ক : অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। এই সিরিজ শেষে ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবে সফরকারী টাইগাররা।

রোববার (১৭ আগস্ট) সাদা পোশাকের সেই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে অধিনায়ক করা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে।

বাংলাদেশ ‘এ’ দল : মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন ম-ল, মুশফিক হাসান, আনামুল হক, হাসান মাহমুদ।

এই উইকেটকিপার ব্যাটারের নেতৃত্ব সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয় ও হাসান মাহমুদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা। তবে স্কোয়াডে জায়গা হয়নি টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেয়া নুরুল হাসান সোহান ও টপ অর্ডার ব্যাটার এনামুল হক বিজয়কে।

২০২৬ সালের আগষ্টে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। সেই সফরের আগে টেস্ট দলের এসব ক্রিকেটারকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সুযোগ করে দিয়েছে বিসিবি। এ ছাড়া ঘরোয়া ক্রিকেট নিয়মিত পারফর্ম করা ইয়াসির আলী চৌধুরি, রাকিবুল হাসান, রিপন ম-ল, মুশফিক হাসান, হাসান মুরাদ, আনামুল হক, অমিত হাসানদের মতো ক্রিকেটারদেরও সুযোগ দেয়া হয়েছে।

আগামী ২৮ আগষ্ট ডারউইনে অনুষ্ঠিত হবে একমাত্র চার দিনের ম্যাচ। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলার সুবাদে বেশ কয়েকজন ক্রিকেটার ইতোমধ্যেই ডারউইনে আছেন। বাকিরা দ্রুতই যোগ দেবেন দলের সঙ্গে।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...