অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় মেঘনা নদী উত্তাল তিন দিন ধরে ১০ নৌ রুটে লঞ্চ ও সি ট্রাক চলাচল বন্ধ ।। চরম দুর্ভোগে যাত্রীরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

১৮৯

সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ায় এর প্রভাবে দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বহাল রয়েছে। এদিকে নিন্মাচাপের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় সকাল থেকে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। মেঘনা নদী উত্তাল অবস্থায় রয়েছে।
দুর্ঘটনা এড়াতে গত তিন দিন ধরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্দেশনা অনুযায়ী ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, মনপুরা-ঢাকাসহ ১০টি নৌরুটে ছোট-বড় যাত্রীবাহী লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ রয়েছে।  তবে ভোলা -লক্ষীপুর নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ ও সি-ট্রাক চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের চাপ বেড়েছে  ।

এদিকে ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।আজ মঙ্গলবার সকালে ভোলার ইলিশা লঞ্চ ঘাটে দূর দূরান্ত থেকে আসা লক্ষীপুরগামী যাত্রীরা কেউ কেউ ফেরিতে যেতে পারলেও অনেক যাত্রী যেতে পারেনি।পরে অনেকে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে ট্রলার ও স্পীড বোটে লক্ষীপুরের উদ্দেশ্যে যাত্রা করে। এতে করে যে কোন সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। যাত্রীরা জানান, তারা নিরুপায় হয়ে  ঝুঁকি নিয়েই ছোট ছোট নৌযানে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছে। এ রুটে চলাচল উপযোগী বড় নৌযান থাকলে তাদের ভোগান্তি পোহাতে হতো না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন, সমুদ্র বন্দর গুলোতে তিন নম্বর সতর্ক সংকেত জারি থাকায় যাত্রী ও নৌযানের নিরাপত্তা নিশ্চিতে রবিববার বিকেল সাড়ে ৫টা থেকে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর, দৌলতখান-আলেকজান্ডার, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, চরফ্যাশন-হাতিয়া, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন- মনপুরাসহ ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে ইলিশা-ঢাকা, খেয়াঘাট-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে লঞ্চ ও ইলিশা -লক্ষীপুর নৌ রুটে ফেরি চলাচল।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...