বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে জুলাই ২০২০ রাত ০৯:৫৯
১১৭২
আকতারুল ইসলাম আকাশ : ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার এলাকা থেকে পাঁচশো পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই কিশোরকে আটক করেছে পুলিশ। এসময় মাদক বহন করা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাদের সাথে থাকা আরেক কিশোর। স্থানীয়রা ও পুলিশ ধারণা করছে পালিয়ে যাওয়া ওই কিশোরের কাছেও বিপুল পরিমাণ মাদকদ্রব্য রয়েছে। তবে পুলিশ বলছে পলাতক কিশোরকেও আটকের চেষ্টা চলছে।
আটককৃত দুই কিশোর হলেন, ধনিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের বশির আহমেদের ছেলে মেহেদী হাছান রাজু ও বাপ্তা ইউনিয়নের চাঁচড়া গ্রামের আলম এর ছেলে মিরাজ। তবে পালিয়ে যাওয়া কিশোরের নাম ওবায়দুল বলে জানান পুলিশ।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক রতন কুমার শীল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই কিশোরকে পাঁচশো পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। তবে তাদের সাথে থাকা আরেক কিশোর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তিনি জানান, পালিয়ে যাওয়া কিশোরকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং আটককৃত দুই কিশোরের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত