অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৩২

remove_red_eye

৩৩৩

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ ববুধবার (২০ আগস্ট) বেলা সোয়া ১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলে সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক, কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক  মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকারের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছে।
এসময়  আরও সময় উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপি সদস্য সচিব, এডভোকেট কাজি আজম, যুবদলের সদস্য সচিব জসিম খাঁন, আহবায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, ছাত্র দলের  আহবায়ক দানিস চৌধুরী, সদস্য সচিব তানজিল হাওলাদার প্রমূখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দ সেচ্ছাসেবক দলের আগামীর পথচলায় আরও ঐক্যবদ্ধ ও গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান। এর আগে সকালে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক  মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল'র নেতৃত্বে জেলার দৌলতখান উপজেলা সদরে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কর্মসূচীতে বিপুল পরিমান নেতাকর্মীদের সমাগম ঘটে। সেখানে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচীর নানা দিক তুলে ধরেন।

বোরহানউদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...