অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে দুই জনকে কোপনোর ঘটনায় মামলা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

২৫০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে ধারলো অস্ত্র দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার রেজাউল করিম ও  বিএনপি নেতা তাহের মাস্টারকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় হামলাকারী আবুল হোসেন, তার ছেলে আরিফ হোসেনসহ ৯ জনের বিরুদ্ধে মালমা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে দক্ষিণ আইচা থানায় মামলাটি দায়ের করেন আহত ইউপি চেয়ারম্যান খন্দকার রেজাউল করিম এর ভাই  ইউসুফ মুন্সি। মামলার অপর আসামিরা হলেন দক্ষিণ আইচা থানা যুবদল সভাপতি ইকবাল হাওলাদার, থানা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাস্টার, বশির হাওলাদার, কাজী হুমায়ুন কবির, আব্দুল মজিদ ভুট্টু। 
এর আগে গত সোমবার দুপুরে দক্ষিণ আইচা  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক খন্দকার  রেজাউল করিম ও বিএনপি নেতা আবু তাহের মাস্টারকে কুপিয়ে গুরুতর আহত করেন আবুল হোসেন। 
দক্ষিণ-পূর্ব আইচা যৌথ কৃষি খামার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক বজলুর রহমান সাংবাদিকদেরকে জানান, জমি নিয়ে প্রভাষক রেজাউল করিম এর সাথে অভিযুক্ত আবুল হোসেন এর পূর্ব বিরোধ রয়েছে।
সোমবার রেজাউল করিম গ্রুপ চারের জমি দখল করতে গিয়েছিলেন।  এর জের ধরে আবুল হোসেন রেজাউল করিমের উপর হামলা করেছে। এবিষয়ে আহত রেজাউল করিমের ভাই ইউসুফ মুন্সি জানান, প্রকৃত ঘটনা আড়াল করতে আসামিরা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। 
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...