অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিনে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫৬

remove_red_eye

৪০৬

তজুসদ্দিন প্রতিনিধি : তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, র‌্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
 
বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শাহ মো. শাহিন শাজী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু , জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আকিব জাভেদ চৌধুরী,  হাসনাইন মাহমুদ নাসিম, তানজিদ হাসান রিমন,  এছাড়া আরো বক্তব্য রাখেন   তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মাহজন, স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল গফুর,আল মামুন, আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন হাজী, মোরশেদ আলম তৌহিদ, জামাল, রাসেল,  প্রমুখ। 
 
এসময় বক্তারা বলেন, দেশ ও জনগণের সেবায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করা হলেও দেশের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে যেকোনো গনতান্ত্রিক আন্দোলনে সবসময় সোচ্চার ও আন্দোলনমুখী থেকেছে দলটি। 
আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে তৃণমুল নেতাকর্মীরা কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন বক্তারা।
 
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
 
এসময় উপজেলা স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

তজুমদ্দিন মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...