অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭

remove_red_eye

৩২০

আকবর জুয়েল, লালমোহন: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভোলার লালমোহনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। 

দিনব্যাপী কর্মসূচির আওতায় বুধবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে, লালমোহন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে র‍্যালি বের হয়ে  বাজারের প্রধান প্রধান  সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়। 

এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, মোঃ জাকির হোসেন মনির, আশরাফ উদ্দিন বাপ্পি, জেলা কমিটির সদস্য, আঃ রহমান, মো. সাইদ রব্বানী ইব্রাহিম, নেতা সুজন সরদার, লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক  রেজাউল রহমান শাহিন, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম হাওলাদার,  সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস ফরাজি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাতেম হাওলাদার, সদস্য সচিব আমজাদ খান জুলহাস। 

আলোচনা সভা শেষে  হাসপাতাল এলাকা পরিস্কার-পরিছন্ন করেন।  নালা-ড্রেন থেকে ময়লা-আবর্জনা সরিয়ে জনসচেতনতামূলক শ্লোগান দিতে থাকেন। নেতাকর্মীরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার অভিযানসহ বিভিন্ন জায়গায় অস্থায়ী ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপন কর্মসূচিও পালন করেন।

লালমোহন মোঃ ইয়ামিন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...