বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৫ রাত ০৮:১৭
২৬৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : অবহেলার শৃঙ্খলা ভাঙ্গো শিক্ষকদের মর্যাদা ফিরিয়ে আনো এই স্লোগান নিয়ে ভোলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর,এন্ট্রি পদ ৯ম গ্রেড বাস্তবায়ন ও
চারস্তরীয় একাডেমিক পদসোপানসহ ৩ দফা দাবিতে মানববন্ধন হয়েছে।
আজ বুধবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে সরকারি মাধ্যমিক শিক্ষক পরিবারের আয়োজনে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আঃ রহিম,ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাকসুদের রহমান,সহকারী শিক্ষক ওকাল উদ্দিন,শাওন আব্দুল্লাসহ দুটি স্কুলের অন্যান্য শিক্ষকরা অংশ নেন।
এসময় শিক্ষকরা বলেন, ১৯৭৩ সালে সমমানের যোগ্যতা নিয়েই কয়েকটি পদে নিয়োগ দেওয়া হলেও মাধ্যমিক সহকারী শিক্ষক পদকে দ্বিতীয় শ্রেণির নন-গেজেটেড মর্যাদা দেওয়া হয়। পরবর্তীতে ২০১২ সালে গেজেটেড মর্যাদা মিললেও এখনও এন্ট্রি পদ ৯ম গ্রেড বহাল হয়নি। অথচ একই যোগ্যতার কলেজ শিক্ষকরা দীর্ঘদিন ধরে ৯ম গ্রেড ভোগ করছেন।
এসময় তারা অভিযোগ করেন, এই বৈষম্যের কারণে বহু শিক্ষক চাকরি শেষে অবসরে গেলেও কোনো পদোন্নতি পান না। তারা বলেন, একই নিয়োগ যোগ্যতা থাকা সত্ত্বেও মাধ্যমিক শিক্ষকদের অবমূল্যায়ন করা হচ্ছে।
তারা দ্রুত এ বৈষম্যের অবসান ঘটিয়ে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদকে ৯ম গ্রেডে উন্নীতকরণ, চারস্তরীয় পদসোপান বাস্তবায়ন এবং স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গঠনের দাবি জানান।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত