অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সার কারখানার স্থান নির্ধারনে শিল্প মন্ত্রণালয়ের কমিটি গঠন

মো: ইয়ামিন

প্রকাশিত: ২১শে আগস্ট ২০২৫ বিকাল ০৩:২২

remove_red_eye

৩১৩

মো: ইয়ামিন :  ভোলা জেলায় সার কারখানা স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য নির্ধারনে জন্য শিল্প মন্ত্রণালয় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। গত ৪ আগস্ট (সোমবার) শিল্প মন্ত্রণালয়ের বিসিআইসি শাখার স্মারক নং ৩৬.০০.০০০.০৬২.১৪.০২৪.২৩.১৮৪ এর মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি জানা যায়। 
গঠিত কমিটির সভাপতি করা হয়েছে শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিসিআইসি) কে। সদস্য সচিব হবেন বিসিআইসি’র মহাব্যবস্থাপক (চেয়ারম্যান কর্তৃক মনোনীত)। এছাড়া সদস্য হিসেবে থাকবেন বিসিআইসি’র পরিচালক (চেয়ারম্যান কর্তৃক মনোনীত), ভোলা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, প্রধান প্রকৌশলী বিসিআইসি, নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড (ভোলা) এবং ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।  প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও রাখবে।

জানা যায়, ওই কমিটি ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকা এবং ওই স্থান থেকে ৩-৪ কিলোমিটার ভেতরে অন্য কোনো উপযুক্ত স্থান পরিদর্শন করবে।
আদেশে বলা হয়েছে, কমিটি গঠনের ৩০ কর্মদিবসের মধ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করে শিল্প মন্ত্রণালয়ে দাখিল করতে হবে। এছাড়া ওই কমিটি সার পরিবহনের ক্ষেত্রে সুবিধা,গ্যাস সংযোগের সুবিধা,নদীর নাব্যতা এবং ভবিষ্যতে নদী ভাঙ্গনের বিষয় বিবেচনা করার কথা উল্লেখ করা হয়েছে।

ভোলা জেলা মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...