বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৫ বিকাল ০৪:৪৬
২২৩
জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ ৮ নেতা চীন সফরে যাচ্ছেন। আগামী ২৬ আগস্ট তিনি চীন যাবেন এবং ৩০ আগস্ট দেশে ফিরবেন।
শুক্রবার (২২ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।
নাহিদের সঙ্গে এ সফরে থাকছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।
এর আগে ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে আজ মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম। সেখানে ২৪ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবেন তিনি।
সেখানে তিনদিনের এ সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন। এছাড়া বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন নাহিদ ইসলাম। যেখানে মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতারা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।
এ সফরে গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠনে প্রবাসীদেরকে আরও কীভাবে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম। আগামী ২৫ আগস্ট তার দেশের ফেরার কথা রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত