অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বাংলার কণ্ঠে সংবাদ প্রকাশের পর দৌলতখানে যত্রতত্র এলপি গ্যাস বিক্রি করার ৫ ব্যবসায়ীর জরিমানা


দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে জুলাই ২০২০ রাত ০৮:৫৫

remove_red_eye

৭৩০



 দৌলতখান প্রতিনিধি : ভোলায় যত্রতত্র বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার শীর্ষক সংবাদ গত ২২ জুলাই বাংলার কণ্ঠে প্রকাশের পর  দৌলতখানে নীতিমালা লঙ্গন করে যত্রতত্র এলপি গ্যাস বিক্রি করার দায়ে পাঁচ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরদিকে মাস্ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা ও অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে ঘন্টা ব্যাপী পৌরশহরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জীতেন্দ্র কুমার নাথ।
জানা যায়, বৃহস্পতিবার বেলা এগারোটায় পৌরশহরের দক্ষিণ ও উত্তর মাথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জীতেন্দ্র কুমার নাথ। এ সময় স্যাঁতস্যাঁতে পরিবেশ, বিস্ফোরক লাইসেন্স না থাকা, পরিমাণের চেয়ে বেশি মজুদ রাখা ও কার্যকরী অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায়, আল বারাকা ফার্ণিসার্সকে ২ হাজার, জাহাঙ্গীর ট্রেডার্সকে ২ হাজার,আলম পার্টস স্টোরকে ২ হাজার, মেসার্স মা স্টোরকে ২ হাজার ও আয়ূব আলী মুন্সিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ভিন্ন এক অভিযানে মাস্ক পরিধান না করায় দুই ব্যবসায়ীকে ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জাতীয় মৎস্য সপ্তাহ চলাকালে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে মন্নান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, দাহ্য পদার্থ বিক্রির সুর্নিদিষ্ট বিধিমালা আছে। যত্রতত্র বিক্রির কোনো সুযোগ নেই। আমরা শহরের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ীদের প্রাথমিকভাবে জরিমানা ও সতর্ক করেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং সাবধান না হলে পরবর্তীতে অধিক জরিমানাসহ জেল দেওয়া হবে বলেও জানান তিনি। অভিযানকালে দৌলতখান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইন ও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহামুদুল হাসান সহ সংগীয় ফোর্স উপস্থিত ছিলেন।
 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...