বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে আগস্ট ২০২৫ বিকাল ০৫:৫৭
২১৩
বাংলার কণ্ঠ ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ প্রমাণিত হয়েছে শেখ হাসিনা এই বর্বর হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী। তার বিচার অবশ্যই এই দেশের মাটিতেই হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ভুক্তভোগী পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজনে মানববন্ধন ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,অন্তর্বর্তী সরকার গুম কমিশনকে প্রকাশ্যে আনা ও পাবলিক শুনানি আয়োজনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গুম হওয়া ব্যক্তিদের মা, ভাইবোনদের কান্না থামাতে তারা ব্যর্থ হয়েছে। এ বিষয়ে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে আছি। আমাদের নেতারা বছরের পর বছর মিথ্যা মামলায় কারাগারে থেকেছেন। তারেক রহমানকে বাধ্য করা হয়েছিল নির্বাসনে যেতে। নেতৃত্বের পর্যায়ে এমন কেউ নেই যার নামে শত শত মামলা হয়নি বা হয়রানির শিকার হয়নি। তাই এটা ভাবা ভুল হবে যে বিএনপি ক্ষমতায় এলে এসব এড়িয়ে যাবে। বিএনপি নির্বাচন চায়, আর সেই নির্বাচনের মাধ্যমে এসব বিচার শেষ পর্যন্ত নিয়ে যেতে চায়।
বিএনপি মহাসচিব বলেন, আমাদের অন্যতম দাবি ছিল গুম ও হত্যার বিচার। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, গুম হওয়া শিশুদের পাশে সবসময় থাকব এবং যতদিন পর্যন্ত ন্যায়বিচার না হবে ততদিন লড়াই চালিয়ে যাব। গুমের শিকার প্রত্যেকের সম্পূর্ণ তথ্য সরকারকে প্রকাশ করতে হবে।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনারা নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না এর নজির নেই। আপনারা ইতোমধ্যেই প্রমাণ করেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে সরানো সম্ভব। আমরা বিশ্বাস করি, যারা পিতা, ভাই বা সন্তান হারিয়েছেন তারা অবশ্যই ন্যায়বিচার দেখে যেতে পারবেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত