লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৪৯
৩৫৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহন উপজেলায় বসতঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে মোসা. ছায়েরা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার কুট্টি হাজী বাড়ির জাহিদুল ইসলামের স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার গৃহবধূ ছায়েরা বেগমকে মাগরিবের নামাজ পড়তে বলেন তার মা পিয়ারা বিবি। বার বার বলার পরেও নামাজ পড়তে না গিয়ে মোবাইল টিপায় তাকে গালিগালাজ করে নামাজ পড়তে চলে যান তার মা। এর কিছুক্ষণ পর তিনি ছায়েরার রুমের দরজা জানালা বন্ধ দেখেন। তখন তিনি রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখেন জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছেন ছায়েরা বেগম। এরপর তিনি ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা গিয়ে ছায়েরাকে নিচে নামান।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেছি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ওই গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিধিমোতাবেক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত