বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২৫ রাত ০৮:০০
৩৮৯
ফ্রান্সের ওয়ানসাইট এসিলরলাক্সোটিকা ফাউন্ডেশনের সহায়তায়
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ফ্রান্সভিত্তিক ওয়ানসাইট এসিলরলাক্সোটিকা ফাউন্ডেশন ভোলার নিজাম হাসিনা ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের মাধ্যমে দ্বীপ জেলা ভোলার সুবিধাবঞ্চিত অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের জন্য ৫ হাজার চশমা প্রদান করেছে।
শনিবার ভোলায় এক অনুষ্ঠানে নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে এই অনুদান গ্রহণ করেন।
অনুষ্ঠানে ওয়ানসাইট ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ, অংশীদারিত্ব ও প্রকল্প প্রধান রূপন কান্তি দত্ত, ব্যবসায় উন্নয়ন প্রধান মোফাজ্জল হোসেন এবং ২.৫ নিউ ভিশন জেনারেশন বাংলাদেশের টিম লিডার ফিরোজ আলমসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রকল্প প্রধান রূপন কান্তি দত্ত বলেন, “সুন্দর দৃষ্টি একটি মৌলিক মানবাধিকার। এ চশমা বিতরণের মাধ্যমে আমরা এমন মানুষদের সহায়তা করতে চাই, যারা দৃষ্টি সংশোধনের খরচ বহন করতে অক্ষম।”
নিজাম হাসিনা ফাউন্ডেশন হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, “বিদেশি একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের দরিদ্র জনগণের জন্য এ সহযোগিতা শিক্ষনীয়। আমাদেরও এগিয়ে আসা উচিত।” তিনি জানান, স্থানীয় চক্ষু পরীক্ষা ও আউটরিচ প্রোগ্রামের মাধ্যমে চিহ্নিত রোগীদের মধ্যে চশমা বিতরণ করা হবে। সংশ্লিষ্টরা জানান,এই উদ্যোগটি এসিলরলাক্সোটিকা ফাউন্ডেশনের ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী প্রতিরোধযোগ্য দৃষ্টি সমস্যার অবসান ঘটানোর লক্ষ্যের অংশ। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে টেকসই দৃষ্টি যত্ন ব্যবস্থা গড়তে স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত